ইসলামের মহানবীর কোন কোন স্ত্রীর ব্যাপারে বিস্তারিত তথ্যের ঘাটতি রয়েছে, কারও কারও সম্পর্কে কেবল নাম ছাড়া আর কিছুই জানা যায় না; এমনকি কারও কারও নামও জানা যায় না। নবী কোন কোন স্ত্রীকে দীর্ঘস্থায়ীভাবে রেখেছিলেন, কোন কোন স্ত্রীকে তালাক দিয়েছিলেন, কোন কোন মহিলার সাথে তার বাগদান হয়েছিল কিন্তু বিবাহ সম্পন্ন হয় নি, আবার কোন কোন স্ত্রীর সাথে বিবাহ হয়েছিল কিন্তু যৌন-সহবাস সম্পন্ন হয় নি। অনেক মহিলা ছিল, যারা নবীর কাছে বিনা শর্তে দেহ সমর্পনও করতেন। এমন সব নারীদের সাথে যৌন-সংগমের অধিকার আল্লাহ কেবল নবীর জন্যই জায়েজ করেছিলেন, অন্যান্য মুসলিমদের জন্য নয়। অধিকন্তু সর্বশ্রেষ্ঠ নবীর দাসী এবং যৌনদাসীও ছিল, যাদেরকে অনেক মুসলিমরা স্ত্রী হিসেবে গণ্য করেন, যদিও তারা কোনক্রমেই নবীর স্ত্রী ছিলেন না। এমন জটিলতার মাঝে কে-কে তাঁর স্ত্রী ছিল, কে-কে ডানহাতের মাল বা যৌনদাসী ছিল, কে-কে বিনাশর্তে সমর্পনকারী ছিল এবং মোট স্ত্রীর সংখ্যা কত ছিল – তা নির্ণয় করতে সম্ভবত মহানবী নিজেও হাবুডুবু খেতেন।
সম্পূর্ণ পোস্ট পড়ুন০ বার পঠিত
