পশ্চিমবাংলায় নাস্তিকদের মোট সংখ্যা ৭৮৪, কেরলে ৪৮৯৬ আর ত্রিপুরায় ৫৩। অথচ নির্বাচনে ভরাডুবির পরও সিপিএম ২০১৪ সালে দাবি করেছিল তাদের […]
সম্পূর্ণ পোস্ট পড়ুন২৩৯৩ বার পঠিত
লেখককে অনুসরণ করুন
পশ্চিমবাংলায় নাস্তিকদের মোট সংখ্যা ৭৮৪, কেরলে ৪৮৯৬ আর ত্রিপুরায় ৫৩। অথচ নির্বাচনে ভরাডুবির পরও সিপিএম ২০১৪ সালে দাবি করেছিল তাদের […]
সম্পূর্ণ পোস্ট পড়ুন
ফরাসীতে একটি রসিকতা আছে; জন্তুটা খুব পাজি। কারণ, আক্রমণ করলে প্রতিরোধ করে। বিষয়টি খানিকটা ভারতীয় মুসলমানদের সম্পর্কেও প্রযোজ্য। সাম্প্রতিক অতীতে রাজনৈতিক হিন্দুদের দাপটে দেশের বিভিন্নপ্রান্তে যেসব সাম্প্রদায়িক দাঙ্গা ঘটছে সেইসব জায়গাতে সবক্ষেত্রে মুসলমান সমাজ যে একতরফা পড়ে পড়ে মার খাচ্ছে– তা কিন্তু নয়। মানুষ আক্রান্ত হলে সে তার সবটুকু শক্তি দিয়ে প্রতিরোধ করে। ভারতের মুসলমানরাও যেখানে তাদের সামর্থ্য আছে সেখানে আত্মরক্ষার চেষ্টা করে। হিংসার বিরুদ্ধে সবসময়ে আত্মরক্ষা যে খুব নিরামিষ হয়- তা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। যদিও মুসলিমদের আত্মরক্ষার চেষ্টাকে একটা সন্ত্রাসী, জঙ্গীপনার লেবেল লটকে দেওয়ার সাম্প্রদায়িক প্রবণতা সব সময়েই প্রবল।
সম্পূর্ণ পোস্ট পড়ুন০ বার পঠিত
১৯৩৮ সালেই গোলওয়ালকর তার ‘উই,অর আওয়ার নেশন ডিফাইন্ড’ নামক বইতে লিখেছিলেন,”হিন্দুস্থানের যারা হিন্দু নন, সেইসব লোকেদের বাঁচবার জন্যে দুটো পথের ভিতরে যে কোনো একটা পথকেই বেছে নিতে হবে। হিন্দুস্থানের অহিন্দুদের হয় হিন্দু সংস্কৃতি এবং হিন্দুভাষাকে মেনে নিতে হবে। তাদের হিন্দু ধর্মশিক্ষা গ্রহণ করতে হবে। হিন্দুকে মর্যাদা দিতে হবে। হিন্দুকে শ্রদ্ধা করতে হবে। হিন্দু জাতি এবং সংস্কৃতির গৌরবগাঁথা ছাড়া অন্য কোনো ধারণাকে মনের ভিতরেও ঠাঁই দেওয়া চলবে না। তেমন ধারণাকে প্রশ্রয়ও দেওয়া চলবে না। খুব পরিস্কারভাবে বলতে গেলে বলতে হয়, অহিন্দুদের কোনো অবস্থাতেই বিদেশি হয়ে থাকলে চলবে না। তাদের এই বিদেশি হয়ে থাকার প্রবণতাকে এই মুহুর্তেই ছেড়ে দিতে হবে। অন্যথায় এইসব অহিন্দুরা এই দেশ থেকে চলে যেতে পারেন। এইদেশে তাদের থাকার বিন্দুমাত্র প্রয়োজন নেই। এদেশে অহিন্দুদের থাকতে হলে সম্পুর্ণভাবে হিন্দুজাতির অধীনস্থ হয়ে থাকতে হবে। এদেশের কোনোকিছুর ওপরে অহিন্দুদের বিন্দুমাত্র দাবি থাকবে না। অহিন্দুদের বিশেষ কোনো অধিকারও থাকবে না। তাদের বিশেষ কোনো সুবিধা পাওয়ার প্রশ্ন তো আসছেই না। এমনকী তাদের নাগরিক অধিকার পর্যন্ত থাকবে না“।
সম্পূর্ণ পোস্ট পড়ুন০ বার পঠিত
ই-মেইলে যোগাযোগ করুন