১১৩৫ বার পঠিত
করোনা মহামারীতে বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়ার জনজীবন বিপর্যস্ত। কভিড ১৯-এর প্রথম বছরের হামলাটি প্রকট চেহারায় দেখা গিয়েছিলো পশ্চিমা বিশ্বে। বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো আক্রান্ত হয়েছিলো অপেক্ষাকৃত কম। কিন্তু করোনা মহামারীর দ্বিতীয় বছরের চিত্রটি একটু ভিন্ন। করোনার বিশ্বায়ন সম্পন্ন হয়েছে। যাপিত জীবনে মানুষের অসহায়ত্ব গোটা বিশ্বে এখন একইরকম। করোনাসাম্যের এই বিশ্বে আর কেউই নিরাপদ নয়। এই যে আমি আজ করোনা সম্পর্কে লিখছি; আগামীকাল আমার আঙ্গুল আর কীবোর্ডে অক্ষর ফুটিয়ে তুলতে সক্ষম নাও হতে পারে।ই-মেইলে যোগাযোগ করুন