আজ জাতির শিক্ষাব্যবস্থা সার্টিফিকেটসর্বস্ব। তবুও যারা পড়ালেখা করে এই অমূল্য সার্টিফিকেট অর্জন করছে—আজ তাদের অবস্থা শোচনীয় হতে চলেছে। অতিসম্প্রতি সরকারিভাবে আত্মস্বীকৃত কওমীমাদ্রাসার ‘দুই-নাম্বারি’ সনদকে ‘মাস্টার-ডিগ্রী’র সমমান দেওয়া হয়েছে—যা দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক ও সংবিধানবিরোধী। আর এটি জাতির জন্য চরম অপমানজনক। কওমীমাদ্রাসার ‘দুই-নাম্বারি’ সার্টিফিকেট কখনওই দেশের প্রচলিত সাধারণ শিক্ষার সমকক্ষ বা এর সমতুল্য হতে পারে না। এদের এস.এস.সি., এইচ.এস.সি., বি.এ., বি.এ. অনার্স-সমমানের সার্টিফিকেটের কোনো স্বীকৃতি নাই! কিন্তু হঠাৎ একঠেলায়-একলাফে-একঘোষণায় একেবারে সাধারণ শিক্ষার ‘মাস্টার-ডিগ্রী’র সমমান! এটি সম্পূর্ণ অবৈধ, আইনবহির্ভূত ও অগণতান্ত্রিক। তাই, এই নিম্নমানের ও অবৈধ ঘোষণাটি অনতিবিলম্বে-জরুরিভিত্তিতে বাতিল করা প্রয়োজন। আর এব্যাপারে রাষ্ট্র কখনও আপস করতে পারে না।
সম্পূর্ণ পোস্ট পড়ুন০ বার পঠিত
