আমি যখন ছোট ছিলাম তখন প্রতিদিন মসজিদে যেতাম। সেখানে আমি ইসলামি প্রার্থনা শিক্ষা ছাড়াও কোরান আবৃত্তি, হাদিস ও তফসির শিখতাম।
আমাদের মসজিদের শিক্ষক এবং অন্যান্য ইসলামি পন্ডিতেরা আমাদের বলতেন যে, যেহেতু আমরা মুসলমান সেইহেতু আমরা হচ্ছি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ। ওনারা আরো বলতেন যে সৌদি আরবের মুসলমানেরা হচ্ছে একমাত্র প্রকৃত মুসলিম। সেই জন্য বিশ্বের তাবত মুসলিমরা এক মাত্র সৌদি মুসলিমদের অনুসরণ করবে, অন্য কাউকে নয়। বলা বাহুল্য আমরা একবাক্যে, কোন প্রশ্ন ছাড়াই, দৃঢ় ভাবে ঐ সব মেনে নিতাম। কিন্তু আমরা একটুকু আশ্চর্য হতাম যে এত বাগাড়ম্বর সত্যেও বিশ্বের কেউ আমাদেরকে তাদের সমকক্ষ মনে করেনা।
২৮৭৪ বার পঠিত
