বাংলাদেশে মৌলবাদ ক্ষমতা দখল করতে পারবে কিনা আর পারলেও তার রূপ এবং পরিণতি কি হতে পারে সেটা ভিন্ন আলোচনার বিষয়। তবে আমার কাছে যে প্রশ্নটা অধিকতর গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশে যেভাবে ধর্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে এবং রাষ্ট্র ও রাজনীতির উপর ধর্ম যেভাবে প্রভাব বিস্তার করেছেএবং করছে তাতে প্রতিযোগিতার পৃথিবীতে জাতি ও রাষ্ট্র হিসাবে আমরা কোন দিনমাথা উঁচু করে দাঁড়াতে পারব কিনা। জাতি বা রাষ্ট্র হিসাবে বিশ্বসভায় আমরা নিশ্চয় মর্যাদার অবস্থানে নেই। প্রকৃতপক্ষে আমাদের স্বাধীনতাও অধীনতামূলক।
সম্পূর্ণ পোস্ট পড়ুন০ বার পঠিত
