এটা বুঝা যায় সিন্ধু সভ্যতায় কল্পস্বর্গীয় সাম্যবাদ ছিল না। তাহলে সভ্যতা নির্মাণ করা যেত না। কিন্তু প্রত্নতাত্ত্বিক নিদর্শনাদি দ্বারা এটাও স্পষ্ট যে, সভ্যতায় শ্রেণী বিভাজন ও বৈষম্য থাকলেও ক্ষমতা এবং সম্পদের বৈষম্য খুব বেশী প্রকট বা ভারসাম্যহীন ছিল না। অন্তত নগরগুলির চিত্র থেকে সেটা স্পষ্ট। বাসগৃহের আকার-আয়তনে কিছু পার্থক্য থাকলেও হরপ্পা-মহেঞ্জোদাড়োসহ সব নগরে প্রতিটা মানুষ থাকত ছোট বা বড় যেমন হোক ইটের তৈরী বাড়ীতে। সভ্যতার নিদর্শন থেকে সম্পদের আড়ম্বর কিংবা ক্ষমতার দম্ভ প্রকাশ করে এমন কোনও বিরাটায়তন এবং আকাশচুম্বী নির্মাণ বা মহানির্মাণের চিহ্ন আমরা কোথায়ও দেখি না।
সম্পূর্ণ পোস্ট পড়ুন০ বার পঠিত
