সম্প্রতি শ্যামাসঙ্গীত রচনার কারণে ভারতের আরএসএস নজরুল ইসলামকে ‘ভালো হিন্দু’ বলেছেন। এটা ভারতের সাম্প্রদায়িক, হিন্দুত্ববাদী রাজনীতির ঘৃণ্য চক্রান্ত। আমরাও একই দোষে দুষ্ট, নজরুলকে মুসলিম বানিয়ে ছেড়েছি, তবে নতুন করে আমরা যেন সে ফাঁদে পা না দিই। আমাদের ট্যাগিং এ নজরুল বা তাঁর মত মহতীদের কিছুই হবে না, এতে কেবল আমাদের হীনমন্যতাই প্রকাশ পাবে। অনেকের কাছে কবি-সাহিত্যিকদের এভাবে সাম্প্রদায়িক পরিচয়ের বৃত্ত থেকে না চিনলে নিজের মনে হয়না। কিন্তু এতে ওই কবি বা সাহিত্যিকের প্রতি অবিচার করা হয়। সমাজে সাম্প্রদায়িক বিষ ছড়ানো ছাড়া এসবের ফল ভাল কিছু হয় না।
সম্পূর্ণ পোস্ট পড়ুন০ বার পঠিত
