যাদের বই পড়া প্রসঙ্গে কথা হয়েছে সেখানে তসলিমা নাসরিনের নাম বাদ গেছে বলে অনেকে অভিযোগ করেছেন। সেটি অনিচ্ছাকৃত। হ্যাঁ, তসলিমা নাসরিনের লেখাও অবশ্যই পড়তে হবে। পড়তে হবে আরও অনেকের লেখা, যাদের নাম আমি ওই প্রবন্ধে উল্লেখ করিনি। কারণ আমি বিবলিওগ্রাফি বা রেফারেন্স বইয়ের তালিকা করতে বসিনি। আমি তো আনোয়ারা সৈয়দ হকের নামও উল্লেখ করিনি। তাই বলে কি তার লেখা পড়বেন না? বস্তুত সত্তর দশকের আগে যারা লিখেছেন মূলত তাদের নামই বলা হয়েছে। তবে সত্তর, আশি, নব্বই, শূন্য সব দশকের উল্লেখযোগ্য লেখাই পড়তে হবে। না পড়লে আপনি কিভাবে জানবেন চিন্তাধারা কোনদিক থেকে শুরু হয়ে কোথায় প্রবাহিত হচ্ছে?
সম্পূর্ণ পোস্ট পড়ুন০ বার পঠিত
