ড. জাফর ইকবালকে নিয়ে একজন লিখেছিলেন অনুযোগের সুরে। তার লেখা অনুযায়ী, ড. জাফর ইকবালের অনেক উচ্চকর্ম রয়েছে। উল্লেখযোগ্য গবেষণা রয়েছে, […]
সম্পূর্ণ পোস্ট পড়ুন২৩৫২ বার পঠিত
ড. জাফর ইকবালকে নিয়ে একজন লিখেছিলেন অনুযোগের সুরে। তার লেখা অনুযায়ী, ড. জাফর ইকবালের অনেক উচ্চকর্ম রয়েছে। উল্লেখযোগ্য গবেষণা রয়েছে, […]
সম্পূর্ণ পোস্ট পড়ুন
হারিস আর হাসান কি সত্যি বাংলাদেশে এসেছিল? আমার আজকের অনুসন্ধানে আমি নেজেই চমকে গেছি। মনে হল আমি একটা সত্যি থ্রিলার […]
সম্পূর্ণ পোস্ট পড়ুন
নিজে একজন মুক্তিযোদ্ধা। কমিউনিস্ট কীভাবে হয়, কা’কে কমিউনিস্ট বলে সেটা হয়ত জানেন না। কিন্তু কমিউনিস্ট আন্দোলনকে মন থেকেই সমর্থন জানিয়ে এসেছেন সারাজীবন। একজন কমিউনিস্ট-আন্দোলনঘনিষ্ঠ হিসেবেই মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন। শেখ মুজিবের নের্তৃত্বে যত আন্দোলন হয়েছে সেসবেও অংশগ্রহণ করেছেন। ৭০ এর নির্বাচনে শেখ মুজিবের দলের প্রার্থীকেই জিতিয়ে এনেছেন এলাকায়। কিন্ত কখনোই তো মনে হয়নি, জয় বাংলার যুদ্ধ কমিউনিস্ট ভাবধারার বিরোধী!
সম্পূর্ণ পোস্ট পড়ুন০ বার পঠিত
কোন মেয়ে যদি এরকম কোন ফেসবুক সেলিব্রিটির বিরুদ্ধে কথা বলে, তখন এইসব ধান্দাবাজদের অন্ধ ফ্যানরা এদের ডিফেন্ড করতে মেয়েটাকে গালিগালাজ দেয়া থেকে শুরু করে নানানরকম স্ক্যান্ডাল ছড়িয়ে দিতে জানপ্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ে। এইসব ক্যারেক্টারলেসদের কারণে যারা সত্যি সত্যিই নারীদের অবস্থায় উন্নতি ঘটাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাঁদেরও সম্মান নষ্ট হচ্ছে।
সম্পূর্ণ পোস্ট পড়ুন০ বার পঠিত
এটা অনুমেয় যে, ধর্মের পরিবর্তে প্রথা সিন্ধু সভ্যতাকে অবিশ্বাস্য অনমনীয়তা দিয়েছিল। ধর্ম মানুষকে এ জীবনে দুঃখের বিনিময়ে পরজন্মে বা পরকালে সুখের প্রত্যাশা দেয়। কিন্তু সভ্যতা যদি কাল্পনিক পরজন্ম বা পরকালে সুখসাধনের প্রত্যাশা লালনের পরিবর্তে এই বাস্তব জীবনে সর্বাধিক সংখ্যক মানুষের কল্যাণ সাধনে সর্বোচ্চ পরিমাণে অঙ্গীকারাবদ্ধ হয়ে থাকে তবে তার পক্ষে ধর্মের আশ্রয় নেওয়া কীভাবে সম্ভব? ফলে এটা অনুমেয় যে, তাকে তার বিদ্যমান স্থিতাবস্থাকে রক্ষার জন্য প্রথার আশ্রয় নিতে হয়েছে। যদি তা হয়ে থাকে তবে এই প্রথাকে রক্ষার জন্য তাকে সম্ভবত গড়তে ও রক্ষা করতে হয়েছে এমন প্রতিষ্ঠানকে যা সমাজকে দৃঢ়ভাবে অপরিবর্তনীয় কিংবা খুবই ধীরভাবে পরিবর্তনশীল কাঠামোতে ধরে রাখবে।
সম্পূর্ণ পোস্ট পড়ুন০ বার পঠিত
বাংলাদেশে এখনও পাকিস্তানীদের ভূত চেপে বসে আছে। পাকিস্তানীদের মতোই এখনও শাসকগোষ্ঠীর পক্ষ থেকে বাংলাভাষার প্রতি বিমাতাসুলভ-আচরণপ্রকাশ করা হচ্ছে। দেশের শাসকগোষ্ঠী তথা সরকার বাংলা ভাষাকে উদ্দেশ্যমূলকভাবে কোণঠাসা করে রেখেছে। আর সবাই মুখে-মুখে কিংবা লোক দেখানো ভাবে বাংলাভাষার জন্য মায়াকান্না প্রদর্শন করে নিজেদের ইমেজবৃদ্ধি করার ষড়যন্ত্র ও চক্রান্ত করে যাচ্ছে।
সম্পূর্ণ পোস্ট পড়ুন০ বার পঠিত
খ্রিস্টপূর্ব অষ্টম ও সপ্তম শতকে ভারতীয় সমাজের এ সংশয়বাদ বা নাস্তিকতাবাদের প্রভাব পরবর্তীতেও দেখা মেলে বিভিন্ন ধর্মগ্রন্থ কিংবা ধর্মীয় মতবাদের ক্ষেত্রেও। এ প্রসঙ্গে রামায়ণের কিছু চরিত্র কিংবা বৌদ্ধ ও জৈন ধর্মের উদ্ভবের কথা বলা যায়। সে সময়ের প্রেক্ষিতে অসীম প্রতাপশালী ব্রাহ্মণ্যবাদকে ভ্রুকুটি দেখিয়ে এ ধরনের মতবাদ প্রচার দুঃসাহসী তো বটেই, ভয়ঙ্করও বটে। কিন্তু কয়েক’শ বছরের ব্রাহ্মণ্যবাদের এ প্রভাবের ফলে সমাজের ভিতর থেকেই একধরনের সহজাত বিপরীত মতাদর্শের অবতারণা হয়েছিল। যার প্রতিফলনে দেখা যায়, রামায়্ণ ও মহাভারতেও কিছু ব্রাহ্মণ চরিত্র। যারা স্বয়ং স্রষ্টার অস্তিত্বকেও অস্বীকার করেছেন। উদাহরণ হিসেবে রামায়ণে জাবালি নামের এক ব্রাহ্মণ চরিত্রের দেখা মেলে।
সম্পূর্ণ পোস্ট পড়ুন০ বার পঠিত
এই শরণার্থীরা মুসলিম। তারা তাদের ধর্ম পালন করেন। সেসঙ্গে ‘ধর্মীয় বিধান নয়’, অথচ তারা মনে করেন সেটি ‘ধর্মীয় বিধান’ এমন কিছু রীতিনীতিও তারা পালন করেন যেগুলো মূলত তাদের গোত্রীয় রীতিনীতি। এর মধ্যে নারীর প্রতি নির্যাতনমূলক বেশকিছু রীতিও রয়েছে। যেমন একেবারে শিশু মেয়েকে বিয়ে দেওয়া, মেয়েদের খৎনা করা, অনার কিলিং বা পারিবারিক সম্মান রক্ষার নামে নারীকে হত্যা, মেয়েশিশুকে স্কুলে যেতে না দেওয়া, স্ত্রীকে, বোনকে, মেয়েকে প্রহার ইত্যাদি। নেদারল্যান্ডস সরকার এসব রীতিকে বাধা দিতে গেলেই শুনতে পায় এগুলো নাকি তাদের ধর্ম। ফলে এগুলোতে বাধা দিলে তাদের ধর্ম পালনে বাধা দেওয়া হবে।
সম্পূর্ণ পোস্ট পড়ুন০ বার পঠিত
আজকাল রেফ-এর পরে দ্বিত্ব বর্জ্জনের চল হয়েছে। যেমন ধর্ম্ম বানান ‘ধর্ম’ লেখা হয়। যুক্তি বিচারে এই বানান ভুল। ধৃ ধাতুর সঙ্গে মন্ প্রত্যয় জুড়ে ধর্ম্ম শব্দ নিষ্পন্ন করার সময় (ধৃ +মন্ = ধর্ম্ম) ধৃ-কে শুধু ধর্ করে নিলেই হয় না, তাকে ধর্ ম্ -এ পরিণত করে নিতে হয়; তবেই তার সঙ্গে মন্ প্রত্যয়টি যুক্ত হতে পারে। এখানে একটি বাড়তি ম আসে (বর্ণাগম)। লক্ষ্ ধাতুর সঙ্গে ঈ যোগ করে লক্ষ্মী শব্দ নিষ্পন্ন করার সময় (লক্ষ্ + ঈ = লক্ষ্মী) যেমন একটি ম-এর আগম হয়, এও সেইরকম। এখানে আরও বলি যে ম বর্ণের এর অর্থ ‘সীমায়ন’ বা ‘মিতকরণ’ এবং পরিমিতি না থাকলে লক্ষ্মী না হয়ে কুবের হয়।
সম্পূর্ণ পোস্ট পড়ুন০ বার পঠিত
সিন্ধু সভ্যতার ঊষালগ্ন থেকে ধর্মবিশাস মুক্ত বা বস্তুবাদী ও লোকবাদী চিন্তার একটি প্রবল শক্তিশালী ধারা বহমান ছিল, যা সভ্যতা নির্মাণে নির্ধারক ভূমিকা রেখেছিল। সে ক্ষেত্রে লোকবাদ বা বস্তুবাদী চিন্তাধারার সমান্তরালে আত্মা কিংবা পরমাত্মা তথা ঈশ্বরের ধারণাকে অবলম্বন করে গড়ে উঠা অলোকবাদী ধর্ম সমাজে থাকলেও তার অবস্থান এবং গুরুত্ব যে গৌণ ছিল তেমনটা অনুমান করা যায়। অর্থাৎ সভ্যতার উদ্ভব ও বিকাশ প্রক্রিয়ায় বস্তুবাদ ও অলৌকিকতা নির্ভর ভাববাদ দুইটি ধারাই সম্ভবত পাশাপাশি জন্ম ও বিকাশ লাভ করলেও সভ্যতার উদ্ভব ও বিকাশের একটা পর্যায় পর্যন্ত সমাজ ও রাষ্ট্রে বস্তুবাদী বা লোকবাদী ধারার প্রাধান্য ছিল।
সম্পূর্ণ পোস্ট পড়ুন০ বার পঠিত
বর্তমানে অং সান সুচী নামক যে নেত্রী আছে—সে বার্মার সামরিকজান্তাদের তল্পিবাহক। আর সুচীদের অনুমোদনেই বার্মার সেনাবাহিনী রাখাইন-রাজত্বপ্রতিষ্ঠার লক্ষ্যে একটি নৃগোষ্ঠীকে নির্যাতন করছে। আবার অনেকে বলেছে, এদের চিরতরে বার্মা থেকে বিদায় করতে চাচ্ছে। এই ঘটনার কিছুটা সত্যতা রয়েছে। আর মিয়ানমারে কিছুটা রোহিঙ্গানির্যাতন হচ্ছে। তবে বাংলাদেশের কিছুসংখ্যক দালাল ও একাত্তরের যুদ্ধাপরাধীবংশজাত-কুচক্রীমহল যা-বলছে তা আদৌ সত্য নয়। এরা রোহিঙ্গানির্যাতনকে সারাবিশ্বের ইস্যু হিসাবে দাঁড় করানোর জন্য নিজেরা ঘরে বসে যে যেখানে যে-সব আজেবাজে ছবি বা মানুষহত্যার ছবি পাচ্ছে তা-ই নিয়ে অপপ্রচারে ঝাঁপিয়ে পড়েছে। আর তারা সম্পূর্ণ অসৎউদ্দেশ্যে এগুলোকে বার্মার রোহিঙ্গানির্যাতনের ছবি বলে অপপ্রচার করছে। এদের উদ্দেশ্য ভালো নয়। এরা সাম্প্রদায়িকপশুশক্তি।
সম্পূর্ণ পোস্ট পড়ুন০ বার পঠিত
মেঘকে বরাবরই আমি ভয় পেতাম
সেদিনও ভয় পেয়েছিলাম।
তুমি মুঠোফোনে জানালে আমায়
আমাকে তুমি আর সহ্য করতে পারছো না
আমার কোনকিছুই নাকী তোমার
কিছুতেই ভাল লাগছে না।
সম্পূর্ণ পোস্ট পড়ুনই-মেইলে যোগাযোগ করুন